Journalist | Social Activist | soldier of All India Trinamool Congress.

Joined June 2018
4,405 Photos and videos
চারপাশে বেশ একটা গেল গেল রব। রাজ্য সরকার উল্টেছে। দাপুটে দলটায় এমপি, এমএলএরা মহাবিপ্লবী। বহু এলাকায় জনপ্রতিনিধি, নেতাদের উপর হামলা, গ্রেপ্তার, ডিম, শ্লোগান দিয়ে রোষের মডেল। পুলিশ একেবারে সিংহম মোডে। আইন আইনের পথে চলুক। কিন্তু একটা পরিকল্পিত চিত্রনাট্যের হামলা, অরাজকতা, মানুষকে একতরফা নেতিবাচক প্রচারে দিনভর বিষ গিলতে বাধ্য করা, প্রভাবিত করা, সবটা ভালো হচ্ছে কি? খারাপ অংশ একশবার খারাপ। সমালোচনা হোক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক আগে করেছিলেন। আমিও করে সাসপেন্ড হয়েছি। কিন্তু যারা এতকাল সব পদ, ক্ষমতায় থাকলেন, আজ সরকার চলে যাওয়ার পর তারা বিদ্রোহী? এদের সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। বরং অনেকের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু যে দল থেকে নিজেদের প্রতিষ্ঠা, দল হারার পরই রাতারাতি বদল?? দলটাকে দাঁড় করানোর চেষ্টা ছাড়াই? কর্মীদের সঙ্গে না থেকে??? খারাপ অংশ বাদ দিলেও ভালো কিছুই হয়নি? বুকে হাত দিয়ে বলুন। মানুষ উপকার পাননি? এলাকার কাজ হয়নি? সব ভুলে যাবেন?? সব?? এতদিন দিদি, দিদি, দিদি, দিদি, যুবরাজ, যুবরাজ, বস্, বস্... রাতারাতি বদল???? আপনাদের স্তাবকতার ঠেলায় আসল কর্মীরা পিছিয়ে পড়েছেন, বঞ্চিত হয়েছেন। দলে ভুল ছিল। কিন্তু সেই ভুলের অনেক ফায়দা তো আপনারা অনেকে নিয়েছেন। তখন ভুলটাকে ভুল বলা যেত না???? আর আজ কঠিন সময়ে আপনারা সবার আগে পিঠ দেখাচ্ছেন? অনেক পরিচিতর সঙ্গে কথা হচ্ছে। হয়ত অনেকে তৃণমূলের উপর বিরক্তও ছিলেন। কেউ কেউ বলছেন, এদের সঙ্গে আর থেকো না। নতুন হাওয়ায় চলো। বা, বসে যাও। কিন্তু, অনেকেই বলছেন, দল হেরেছে। চারপাশ বিধ্বস্ত। ঘরে বাইরে বম্বিং চলছে। এই সময় নেত্রীর পাশে থাকার যে অবস্থান নিয়েছো, তা সমর্থন করছি। হয়ত পরাজিতপক্ষে, তবু এই অবস্থান সঠিক। অনেক পরিচিত, শুভানুধ্যায়ী, সহকর্মীর কথায় আমি উৎসাহিত। দলে, দিদির সঙ্গে থাকব। দলে সংশোধনে সাহায্য করব। অপ্রিয় সত্য বলব। সহকর্মীদের আগলে রাখব আপ্রাণ। তাদের জন্য থানায় থানায় ঘুরছি, কথা বলছি, বলব ( নিশ্চিত আপত্তিকর কাজ ছাড়া)। বিধায়ক হিসেবে মানুষের কাজ করছি। এলাকার উন্নয়ন ও বৃহত্তর কাজে মুখ্যমন্ত্রীকে বলেছি, লিখেছি, বলব, লিখব, যাব। কর্তব্যে ফাঁক থাকবে না। কিন্তু রাজনৈতিক অবস্থানে ক্ষমতার সঙ্গে সঙ্গে রাতারাতি নিজের সুবিধেমত বদল করতে পারছি না, করছি না। দেখি, সময় কী বলে।
94
35
388
13,838
ওদের শুধু জিজ্ঞাসা করা হোক, দলের সব যদি খারাপ হয়, তাহলে এতদিন চুপ থেকে, সব পদ, সব সম্মান, সব আলো ও সবরকম আলো উপভোগের পর আজ দলটা ভোটে পরাজিত হওয়ার পর বিবেক জাগরণের বিপ্লব করছে কেন? যদি দল ক্ষমতায় ফিরত, এরা তো তখন নীরবেসরবে আবার সব আলো শুষে নিয়ে আলোকিত থাকত?? দলের যে অংশ খারাপ, সেটা কি ভোটে হারার পর খারাপ হল?? আমি নিজেই তো দল ক্ষমতায় থাকাকালীন একাধিকবার একাধিক কাজের বিরোধিতা করেছি, সাসপেন্ড হয়েছি 2024-এও; তখন তো আজকের বিপ্লবীরা একটি শব্দ বলেননি; মুখে কুলুপ এঁটে বসে ক্ষমতা উপভোগ করছিলেন?? এতগুলো লোকের একসঙ্গে একদিনে হৃদপিন্ড ও ফুসফুসে সমস্যা তৈরি হল কী করে?? তাও আবার দেখছি অনেকের কত পুরনো অভিযোগ মনে পড়ছে। তাহলে এতদিন ছিলেন কেন????? দল পরাজিত, কর্মীরা আক্রান্ত, দল চাপে; এই সময়ে প্রতিপক্ষের হাতে তামাক খেয়ে দল ভাঙার খেলা যারা খেলছে, তাদের বিবেক আদৌ আছে তো???
66
49
371
10,784
RT @MahuaMoitra: Traitor TMC lawmakers don’t know law. Constitution 91st Amendment 2003 removed provision for split/ separate bloc. Number…
1,255
সাংসদদের সই বলে যে তালিকা ঘুরছে, লোকসভার অধ্যক্ষের দপ্তর সেগুলি সংসদে জমা থাকা 'স্পেসিমেন সিগনেচারের' সঙ্গে মিলিয়ে দেখা হোক। কিছু সই কি স্পেসিমেন সিগনেচারের সঙ্গে মিলছে? দিল্লি সূত্র বলছে, মিলিয়ে দেখা জরুরি। Hon'ble LokSabha Speaker @ombirlakota should compare/check the signatures of some MPs, which are now part of a breaking news!!, with their specimen signatures recorded in Parliament office.
34
41
324
15,167
Kunal Ghosh retweeted
Our Hon’ble National General Secretary Shri @abhishekaitc met the Hon'ble Leader of Opposition, Lok Sabha, Shri @RahulGandhi Ji in Delhi today. The meeting reflected a shared commitment to safeguarding democracy, upholding constitutional values and working for the welfare of every Indian. #INDIAstandsUNITED
870
587
5,709
178,497
নতুন সরকার। এখন নতুন অনেক কমিটি হবে। যাঁরা এতকাল বিজেপি ছিলেন না; যাঁরা তৃণমূলের নেতা, মন্ত্রী, প্রশাসকদের সঙ্গে ঘুরতেন, নানা অনুষ্ঠানে গা ঘেঁষে ছবি দিতেন, সেইসব সুবিধেবাদী বুদ্ধিজীবী, হাফ বুদ্ধিজীবী, মুখোশ বুদ্ধিজীবীরা অবিলম্বে কড়া ভাষায় তৃণমূলবিরোধী পোস্ট শুরু করুন এবং লিঙ্ক আপনার কোনো হাফপরিচিত বিজেপি নেতাকে, বা নম্বর জোগাড় করে পাঠান। কমিটিতে নামতে উঠতে পারে। পাল্টি শুধু রাজনীতিতে হয় না; সুযোগসন্ধানী ধান্দাবাজরা সব জায়গায় থাকে। পুনশ্চ: গত সরকারের কোনো কমিটিতে আমি ছিলাম না। ফলে এবিষয়ে আমাকে কিছু বলে লাভ নেই। পদলোভী ধান্দাবাজদের যা নেত্য দেখছি, তাতে পোস্ট করতে মন চাইল।
93
36
411
16,885
দয়া করে অপ্রয়োজনীয় ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন না। যাঁদের কোনো দরকার, তাঁরা একশোবার করুন। অকারণ অপ্রয়োজনীয় ফোন বাড়লে এই যোগাযোগ বন্ধ হবে; সেক্ষেত্রে যাঁদের দরকার, তাঁদের সমস্যা হবে। বিধায়কের এক্তিয়ারভুক্ত কাজের জন্য যা যা করার, সাধ্যমত করছি।
41
22
221
8,484
সাংসদ দেবের অবস্থান নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন। আমার বক্তব্য: দেব বাংলা সিনেমার সুপারস্টার। ইন্ডাস্ট্রির এক নম্বর ক্রাউড পুলার। ওর কিছু ব্যক্তির সঙ্গে সমীকরণে রাজনৈতিক অবস্থানগত কারণে আমার আপত্তি ছিল। সেটা আমি স্পষ্ট জানাতাম। অভিনেতা এবং রাজনৈতিক সত্তার মেরুকরণ থেকে সেই জটিলতা ছিল। বাকিটা তৃণমূলনেত্রী ও দল বুঝবেন। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতাদি ও অভিষেকের পর যদি কেউ সারা বাংলা ঘুরে প্রচার করে থাকে, সে দেব। এবং সর্বশেষ, আমি দেবকে ধন্যবাদ দেব, কারণ আমার একটি অনুরোধে ব্যস্ত, ক্লান্তিকর প্রচার ও শ্যুটিংয়ের মধ্যেও সে বেলেঘাটা কেন্দ্রে আমার প্রচার করে দিয়ে গেছিল।
52
29
629
33,124
Kunal Ghosh retweeted
The smiles said what words could not...a bond strengthened through decades of dedicated service to the nation. Our Hon'ble Chairperson @MamataOfficial with Sonia Gandhi Ji, today in Delhi. ✨
482
203
1,764
44,037
বেলেঘাটা কেন্দ্রের জলজমা সমস্যা, খাল সংস্কার নিয়ে কিছু প্রস্তাব রাখলাম। বিধায়ক হিসেবে। কলকাতা পুরসভার কমিশনারের ডাকা উত্তর ও মধ্য কলকাতার ' প্রাক বর্ষা' প্রস্তুতি সভায়। আলোচনাগুলি কার্যকর হলে মানুষের উপকার। কিছু এলাকায় 'যৌথ পরিদর্শনের' কথা হয়েছে, সংশ্লিষ্ট সব বিভাগকে রেখে। কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট এলাকার জল এখন গড়পার, রামমোহন রায় রোড, দীনেন্দ্র স্ট্রিট, হরিনাথ দে রোড, যোগীপাড়াকে বিব্রত করছে। হৃষিকেশ পার্কের নতুন পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি শেষ হোক। পাশাপাশি খাল সংস্কার বিশেষভাবে জরুরি। 57 নম্বর ওয়ার্ডে কিছু অংশ সমস্যায় থাকে। তরুণ সাহা, রেহানা খাতুন, অয়ন চক্রবর্তী, ডাঃ মিনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রমুখ তাঁদের এলাকার কথা বলেছেন। জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা তাঁদের কথা বলেছেন। আমি বললাম, বিভিন্ন দিক থেকে উদ্যোগ বারবার হয়। তারপর একবছর বাদে একই হাল। পুরসভা এমনভাবে করুক, যাতে কাজের সুফল দীর্ঘমেয়াদী থাকে। সভা হয়েছে মোহিত মঞ্চে।
15
9
128
5,947
"ওরা সংখ্যায় আমাদের থেকে বেশী, মাধব"। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন,"ওরা সবাই হারবে পার্থ"। সংখ্যায় যতই বেশী হোক, ক্ষমতায় যতই বড় লাগুক, অধর্মের পথে থাকলে পরাজয় নিশ্চিত।যারা সত্যের পথ আঁকড়ে ধরে, সর্বদা তাদেরই জয় হয়। (শ্রীমদ্ভাগবত গীতা📗)
243
52
408
11,275
আমি হয়ত অনেকের কাছে খারাপ। কিন্তু এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় নিজের অঙ্ক কষে পালাব। দল আমাকে জীবনের কঠিন দিনে অকারণ অপবাদের বিপদে ফেলে পাশে দাঁড়ায়নি। কিন্তু দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই। আমি কুণাল ঘোষ। যাঁরাই থাকবেন দিদির সঙ্গে, সহযোদ্ধা হিসেবে আছি।
209
86
875
34,500
নেতা-টেতা নিয়ে breaking তো চলছে। এবার একটু সাংবাদিকদের নিয়ে তদন্ত হোক। বামজমানা এবং তৃণমূল জমানা মিলিয়ে। আপাতত শুধু বাংলার কথা বলছি। পরিকল্পিত ডিম, গালি শুধু দেখালে হবে, একটু মিডিয়ার মধ্যেও হোক। 1) কোন কোন সাংবাদিক বা সংবাদ প্রতিষ্ঠান সরকারি কোটায় জমি, বাড়ি পেয়েছে? 2) সেই জমি, বাড়ি এখন কার নামে, কোন কাজে ব্যবহার হচ্ছে? 3) কোন কোন সাংবাদিকের আয়ের সঙ্গে সম্পত্তি ও জীবনযাত্রার কোনো সম্পর্ক নেই, বিপুল প্রাচুর্যের বৈষম্য? 4) শুধু কলকাতায় বহুমূল্য সম্পত্তি নয়, শান্তিনিকেতন বা অন্যত্র তাদের সম্পত্তিতে লগ্নি কত টাকার? 5) কে কতবার অফিসিয়াল টুর ছাড়া বিদেশ গেছে এবং সেই খরচের উৎস কী? ভাবছি, বিধায়ক হিসেবে রাজ্য সরকার এবং ইডিকে চিঠি লিখে দেখব কী দাঁড়ায়।
156
96
580
42,303