Joined June 2011
2,915 Photos and videos
হিজাব নিয়ে সংসদ সদস্যের কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। -সিবগাতুল্লাহ সিবগা সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
2
5
26
203
পাখির চোখে আজকের ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ....
1
13
153
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট ৫ আসনের সাবেক এমপি ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মহান আল্লাহর আহবানে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ মরহুমের সকল খেদমতকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন।
9
161
আলহামদুলিল্লাহ শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহম্মেদ প্রধান ভাইকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের কাছে আহত অবস্থায় পাওয়া গেছে। হে বিশাল আরশের মালিক আমার ভাইয়ের প্রতি আপনি রহম করুন।
4
3
33
487
মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর। খারাপ কাজের হুকুম দেয়, ভাল কাজের নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। সূরা তাওবা - ৬৭ ব্যাখ্যা: সমস্ত মুনাফিকের এটা সাধারণ বৈশিষ্ট্য। তারা সবাই খারাপ কাজের ব্যাপারে আগ্রহী এবং ভাল কাজের প্রতি তাদের প্রচণ্ড অনীহা ও শত্রুতা। কোন ব্যক্তি খারাপ কাজ করতে চাইলে তারা তার প্রতি সহানুভূতিশীল হয়। তাকে পরামর্শ দেয়। তার মনে সাহস যোগায়। তাকে সাহায্য-সহায়তা দান করে। তার জন্য সুপারিশ পেশ করে। তার প্রশংসা করে। মোটকথা তার জন্য নিজেদের সব কিছুই তারা ওয়াকফ করে দেয়। মনেপ্রাণে তারা তার ঐ খারাপ কাজে শরীক হয়। অন্যদেরকে ও তাতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। আর যে ব্যক্তি খারাপ কাজ করে এরা তার সাহস বাড়াতে থাকে। তাদের প্রতিটি অঙ্গ ভাঙ্গি ও নড়াচড়া থেকে একথা প্রকাশ হতে থাকে যে, এ অসৎ কাজটির বিস্তার ঘটলে তাদের হৃদয়ে কিছুটা প্রশান্তি অনুভূত হতে থাকে এবং তাদের চোখ জুড়িয়ে যায়। অন্যদিকে কোন ভাল কাজ হতে থাকলে তার খবর শুনে তারা মনে ব্যথা অনুভব করতে থাকে। একথার কল্পনা করতেই তাদের মন বিষিয়ে ওঠে। এ সম্পর্কিত কোন প্রস্তাবও তারা শুনতে পারে না। এর দিকে কাউকে এগিয়ে যেতে দেখলে তারা অস্থির হয়ে পড়ে। সম্ভাব্য সকল পদ্ধতিতে তার পথে বাধা সৃষ্টি করতে সক্ষম নাহলে যাতে সে এ কাজে সফলকাম না হতে পারে এ জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালায়। তাছাড়া ভাল কাজে অর্থ ব্যয় করার জন্য তাদের হাত কখনো এগিয়ে আসে না, এটাও তাদের একটা সাধারণ বৈশিষ্ট্য। তারা কৃপণ হোক বা দানশীল সর্বাবস্থায় এটা দেখা যায়। তাদের অর্থ সিন্দুকে জমা থাকে, আর নয়তো হারাম পথে আসে হারাম পথে ব্যয় হয়। অসৎ কাজের ব্যাপারে তারা যেন নিজেদের যুগের কারূন (অর্থাৎ দেদার অর্থ ব্যয় করতে পারঙ্গম) সৎকাজের ব্যাপারে তারা চরম দরিদ্র।
7
91
গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেনের পরিচালনায় বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ও মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম, মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য যথাক্রমে ড. মোবারক হোসেন, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সরকারের উপস্থাপিত বাজেট সংশোধন করে জনবান্ধব বাজেট ঘোষণার দাবি জানান।
3
23
157
কিছু মানুষের জীবনের গল্প কোনোদিন কোনো উপন্যাসে লেখা হয় না। আমাদের দেশের প্রবাসীরা হলেন ঠিক সেই রকম একদল মানুষ। যাদের পাঠানো রক্ত পানি করা রেমিট্যান্সে দেশের চাকা ঘোরে, অথচ তাদের নিজেদের জীবনটা কেটে যায় অন্তহীন এক ত্যাগের চাদরে ঢাকা পড়ে। পরদেশের এক চিলতে চারকোণা ঘরে যখন তীব্র জ্বর আসে, তখন কপালে হাত বুলিয়ে দেওয়ার কেউ থাকে না। সেই কঠিন অসুখ আর বুকফাটা একাকীত্ব লুকিয়ে তারা দেশের বাড়ির প্রিয় মানুষগুলোর সাথে ফোনে হাসিমুখে কথা বলেন। সবাইকে ভালো রাখার কী এক অদ্ভুত আর অসম লড়াই! বছরের পর বছর কত উৎসব আসে, অথচ তাদের দিন কাটে চোখের পানিতে, দূর থেকে ভিডিও কলে প্রিয়জনদের উদযাপন দেখে। নিজের আদরের সন্তান কখন যে বড় হয়ে গেল, চোখের সামনে তার বেড়ে ওঠাটাই দেখা হলো না। এমনকি শেষ সময়ে জন্মদাতা বাবা-মায়ের কপালে হাত রেখে শেষ বিদায় জানানোর সুযোগটুকুও অনেকের ভাগ্যে জোটে না। দিনরাত হাড়ভাঙা খাটুনি আর শত অবহেলা সয়ে তারা পরদেশকে আলোয় আলোকময় করে তোলেন, অথচ দিনশেষে নিজের জন্য একটুখানি সুখও তারা জমা রাখতে পারেন না। যে দেশের মানুষের আত্মত্যাগের মহিমা এতটা অতলান্ত, সেই প্রিয় স্বদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আর নবপ্রভাতের উদয় আসবেই। সুদূর পরবাসে জমা হওয়া তাঁদের সেই নীরব ত্যাগের সহযাত্রী হয়ে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ—হাতে হাত রেখে, পরম মমতায় একসাথে গড়ে তুলব আমাদের সেই বহু প্রতীক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ। আল্লাহ তা'য়ালা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়ার তাওফিক দান করুন। আমিন। লিখেছেন মুহতারাম আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান
2
8
87
2,164
যদি আপনাকে বলা হয়, আপনার একটি দু’আ কবুল করা হবে, তখন আপনি আল্লাহর কাছে কী চাবেন? ঠিক এরকমই একটি প্রশ্ন একবার আল্লাহর রাসুলকে (ﷺ) তার চাচা আব্বাস (রা.) ও করেছিলেন। অনুরোধ করেছিলেন, তাকে যেন এমন একটি দু’আ শেখানো হয়, যেই একটি দু’আই এত ব্যাপক অর্থপূর্ন হবে যে, সেটা যদি কবুল হয় তাহলে আর কিছু চাওয়ার প্রয়োজন হবে না। রাসুল (ﷺ) তখন তাকে যে দু’আটি শিখালেন, তা হলো, اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الْعَافِيَةَ فِيْ الدُّنْيَا وَالْاٰخِرَةِ অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে ’আফিয়াহ’ চাই। দুনিয়া এবং আখিরাতে। কী অর্থ ‘আফিয়ার’? — আফিয়াহ অর্থ দু:খ কষ্ট থেকে মুক্ত থাকা। — আপনি আফিয়াহতে আছেন, যদি আপনি সুস্থ থাকেন। — আপনি আফিয়াহতে আছেন, যদি প্রয়োজন মাফিক রিযিক থাকে আপনার। যদি জীবনকে আপনি উপভোগ করতে পারেন, যদি আপনার সন্তানেরা সুরক্ষিত থাকে সবধরনের অনিষ্টতা থেকে, আপনি আফিয়াহতে আছেন। — যদি আপনাকে ক্ষমা করে দেয়া হয়, যদি দেয়া না হয় কোন শাস্তি বা আযাব, আপনি আফিয়াহতে আছেন। সুবহানাল্লাহ! কত সংক্ষিপ্ত দু’আ, অথচ কী ব্যপক অর্থবোধক। আপনি আফিয়াহ চাচ্ছেন, তার মানে আপনি আল্লাহকে বলছেন, তিনি যেন আপনাকে বাঁচিয়ে রাখেন যে কোন যন্ত্রনা, কষ্ট, অসচ্ছলতা, ক্ষতি ও পরিক্ষা থেকে। দুনিয়া আখিরাতের যাবতীয় মুসিবত থেকে। আব্বাস (রা.)- কে যখন রাসুল (ﷺ) দু’আটির কথা বললেন, তিনি প্রথমে উত্তর দিলেন, ইয়া রাসুলাল্লাহ! এত ছোট দু’আ, আমি তো আরও বড় কিছু চেয়েছিলাম। রাসুল (ﷺ) জবাব দিয়েছিলেন, প্রিয় চাচা! আল্লাহর কাছে আফিয়াহ চান। দেয়ার মত আফিয়ার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। তথ্যসূত্রঃ সুনান তিরমিযি, ২৬৭৫ ও রিয়াদুস সালেহীন। লেখা : রিজওয়ানুল কবির #সীরাহ
7
157
ঈদ আড্ডা, সাথে আছেন বাগেরহাট-২ আসনের এমপি মহোদয় শেখ মনজুরুল হক রাহাদ ভাই...
1
29
379
ঈদ মুবারক আসসালাম....
2
28
430
কথা কিন্তু সত্য....
18
18
161
2,310
চীনে হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা:) এর কবর জিয়ারত করেন ডাকসুর নেতৃবৃন্দ..............
2
7
231
2,507
"একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।" আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ‘বৃক্ষ র‍্যালি’ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
5
38
516
রাসূলুল্লাহ (স.) বলেছেন- “আল্লাহর নিকট জিলহজ্জের প্রথম দশ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই।” (সহীহ বুখারী : ৯৬৯)
1
6
156
ভালবাসার হাসি........
8
1
82
1,778
আজকে রাজশাহী আমীরে জামায়াত সৌজন্য সাক্ষাৎ এর জন্য যায় শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসায়। আল্লাহ তায়ালা আমাদের ঐক্যবদ্ধ করে দিক, আমীন। Cltd
1
1
42
3,218
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, খুলনা শাখা কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশে...
1
16
226
আল্লাহ তাআলা দাম্পত্য জীবন সুন্দর, সুখময় ও কল্যাণময় করুন।
1
3
56
854
আগামীকাল ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআন সন্ধ্যা আয়োজন করেছে ঢাবি শিবির। তেলাওয়াত করবেন বরেণ্য ক্বারী শায়েখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও অন্যান্য ক্বারীবৃন্দ। ফ্যাসিবাদী আমলে এই বটতলায় কুরআন তেলাওয়াত করার কারণে শিক্ষার্থীদের শো-কজ করেছিলো ভিসি মাকসুদ কামালের প্রশাসন। আগামীকাল কুরআন সুরে বটতলার আকাশ-বাতাস মুখরিত হবে, ইনশাআল্লাহ। আপনারাও শরিক হোন। জালেমের জুলুমের বিরুদ্ধে কুরআন তেলাওয়াতই আমাদের সাংস্কৃতিক জেহাদ। - রায়হান উদ্দিন
2
12
196