ক্রিয়েটিভ আইটির উদ্দেশ্য দেশের তরুণ প্রজন্মকে আইটিতে দক্ষ করে সাবলম্বী করা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী সম্ভাবনাময়, তাদের মেধা মননের সঠিক বিকাশ এবং আইটি সেক্টরে দক্ষ করার লক্ষ্যেই দীর্ঘ ১৫ বছর ধরে কোয়ালিটি ট্রেনিং প্রদান করে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত Dhaka University, Jagannath University, Eastern University, Brac University, Lalmatia Mohila College সহ দেশের স্বনামধন্য ৭০ টি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে ছিলেন পুরো জার্নিতে। এই সকল বিদ্যাপীঠের শিক্ষার্থীরা গ্রাফিক ডিজাইন, ওয়েব এন্ড সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, 3D Animation, ভিডিও এডিটিং সহ ট্রেন্ডি বিষয়গুলোতে ট্রেনিং নিয়েছেন। এরই মধ্যে অনেকেই সফলভাবে কোর্স শেষ করে পড়াশুনার পাশাপাশি কাজ করছেন অনলাইন ও লোকাল মার্কেটে।
শুধু ইন্ডাস্ট্রি উপযোগী ট্রেনিং নয় বরং ক্যাম্পাসে এসে দিনব্যাপী ইন্ডাস্ট্রি ভিজিট করে সরাসরি এক্সপার্টদের কাছে ক্যারিয়ার গাইডলাইন নিয়েছেন অনেকেই।
বর্তমান শিক্ষার্থীদের স্বাধীন পেশায় সাবলম্বী করে গড়ে তুলতে ক্রিয়েটিভ আইটি নিয়মিত কাজ করে যাচ্ছে এবং এই যাত্রায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ক্রিয়েটিভ আইটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
creativeitinstitute.com/
#CREATIVEITINSTITUTE #academicpartner