Official Twitter Page of West Bengal Police. Dial 100/1093 for Emergency. West Bengal Police Control Room 033-2214-5486, 2479-4035/4036/4044.

Joined July 2016
11,024 Photos and videos
No stuntbaazi on roads!
14
29
150
5,099
৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে খুন: যাবজ্জীবন কারাবাস মা ও ছেলের সংসার চালাতে গিয়ে লাগাতার ধার, আর সেই ধার শোধ করার অজুহাতে বারংবার টাকা আনতে হত স্ত্রীকে। টাকা দিতে না পারলেই চলত মারধর আর মানসিক অত্যাচার। নিত্যদিনের এই যন্ত্রণা সঙ্গী ছিল পাণ্ডুয়া থানার তাঁবা এলাকার এক গৃহবধূর। একদিকে স্বামী সুকান্ত বণিকের দফায় দফায় টাকা আনার দাবি, শাশুড়ি রেণুকা বণিকের নিয়মিত মানসিক অত্যাচার, আবার অন্যদিকে নিজে তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছিলেন ওই গৃহবধূ। অশান্তি বাড়তে বাড়তে চরমে পৌঁছয় ৬ ডিসেম্বর। কথাকাটাকাটি, ঝামেলা আর মারধরের সীমানা ছাড়িয়ে স্বামী সুকান্ত ধারালো কাস্তে নিয়ে তেড়ে আসেন স্ত্রীর দিকে। পাশে দাঁড়িয়ে তাকে ইন্ধন জোগায় শাশুড়ি রেণুকা। অপরাধ? বাপের বাড়ি থেকে টাকা আনতে বিরতি চাওয়া! একের পর এক কোপ বসতে থাকে গৃহবধূর গায়ে, মাথায়, গলায়! মাটিতে লুটিয়ে পড়েন ৭ মাসের অন্তঃসত্ত্বা সেই ভাবী মা। ঘটনাস্থলেই মৃত্যু। ২০১৮ সালের এই নৃশংস খুনের ঘটনায় তদন্ত করেছিলেন পাণ্ডুয়া থানার সাব-ইন্সপেক্টর সোমদেব পাত্র। তাঁর তদন্তে গ্রেফতার হয় সুকান্ত ও রেণুকা বণিক, জমা পড়ে চার্জশীট। শেষ হয়েছে বিচারপর্ব। সুকান্ত ও রেণুকার জন্য ১০,০০০/- টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছেন আদালত। @HglyRuralPolice
3
20
38
1,446
৫ বছরের শিশুকে যৌন নির্যাতন: দীর্ঘ ২০ বছরের কারাবাস অপরাধীর ঘটনা বছর পাঁচেক আগের। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। ঘড়ির কাঁটা তখন ভোর সাড়ে ছ'টার দোরগোড়ায়। নিজের ঘরে একাই খেলা করছিল বছর পাঁচেকের ছোট্ট একটা মেয়ে। বাচ্চাটিকে একা খেলতে দেখে সেখানে হঠাৎ উপস্থিত হয় প্রতিবেশী সিদ্ধি মণ্ডল। চারপাশে কাউকে না থাকতে দেখে ওইটুকু বাচ্চার প্রতি নোংরা দৃষ্টি পড়ে তার। বিকৃত মানসিকতায় ভর করে ওইটুকু শিশুর যৌনাঙ্গে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দেয় সে। মেয়েটি ব্যথা পেয়ে চিৎকার করতেই আশপাশ থেকে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। মামলা রুজু হয় হাড়োয়া থানায়। মামলার প্রথম তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর (বর্তমানে, ইন্সপেক্টর) সিদ্ধার্থ মণ্ডল অভিযুক্ত সিদ্ধি মণ্ডলকে গ্রেফতার করেন এবং পরে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর দেবেন মণ্ডল পূর্ণাঙ্গ তদন্ত শেষে চার্জশীট জমা করেন। বিচার শেষ হয়েছে সম্প্রতি। মহামান্য আদালত অভিযুক্তকে ৩০,০০০/- টাকা জরিমানা-সহ দীর্ঘ ২০ বছরের কারাবাসে দণ্ডিত করেছেন। @BasirhatD
2
21
42
1,520
JELET - 2026, ANM & GNM - 2026 and JECA - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 13.06.2026 and 14.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates. For assistance :- State Control Room 91 91478 90146 and 91 91 478 901 45. West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
1
23
71
3,844
West Bengal Civil Service (Exe.) etc. (Preliminary) Examination, 2024 to be held on 14.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure smooth and peaceful conduct of the examination and convenience of the candidates. For assistance :- State Control Room 91 91478 90146 and 91 91 478 901 45. West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
9
44
342
16,037
নাবালিকাকে যৌন নিগ্রহ: ৫ বছরের কারাদণ্ড প্রতিবেশীর ২০২৪ সালের মে মাসের দুপুর। গরমে কাঁচা আম-মাখা খাওয়ার সাধে পাশের কাকিমার বাড়ি গিয়েছিল বছর তেরোর মেয়েটি। কিন্তু বাড়িতে তখন সেই কাকিমা ছিলেন না। ছিল বাড়ির অন্য এক সদস্য এবং আজকের ঘটনার মূল অভিযুক্ত নারায়ণ সিংহ। মেয়েটিকে একা পেয়ে সে চড়াও হয় তার ওপর। চিৎকার করতে গেলেই তাকে মারধর শুরু করে অভিযুক্ত। মুহূর্তের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ফেলে তাকে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। তারপর তাকে হুমকি দেয়, এই ঘটনা যেন সে কাউকে ঘুণাক্ষরেও না জানায়। ভয় পেয়ে মেয়েটি কাউকে কিচ্ছু জানায়নি সেদিন। সেদিন অর্থাৎ ২৬ মে। কিন্তু পরে আবারও ওই অভিযুক্ত মেয়েটিকে ভয় দেখিয়ে পুনরায় নিগ্রহের চেষ্টা করলে নিজের মাকে সবটা খুলে বলে মেয়েটি। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই হিলি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। তদন্ত শুরু করেন ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শুভম কুমার সাহা। অভিযুক্তকে গ্রেফতার করে জোগাড় করেন সমস্ত তথ্যপ্রমাণ। সঠিক সময়ে জমা করেন চার্জশীট। সদ্য প্রকাশিত মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্তকে শাস্তিস্বরূপ ৫ বছরের কারাদণ্ডসহ ৫০,০০০/- টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। @SPSouthdinajpur
21
54
2,090
Strong Password=Safe Password #Cybersecurity
11
33
154
5,992
West Bengal Police retweeted
Kudos to the West Bengal Police for a Major Breakthrough. On precise intelligence inputs, the Special Task Force (STF) conducted extensive raids across multiple locations near Sarberia Bazaar in Kumrakhali, Basanti, and Sandeshkhali areas. Forces have successfully seized a massive cache of illegal firearms and ammunition hidden away to disrupt peace. I highly appreciate the prompt actions and exemplary coordination of the DGP; West Bengal Police, the STF Team and Basirhat Police District Personnel for this successful operation. For years under the previous regime, such illegal weapons were stockpiled and used ruthlessly to terrorize common citizens. This culture of violence claimed the precious lives of numerous opposition party workers, particularly dedicated BJP Karyakartas, who stood up against tyranny. Those dark days are over. Our Government remains unconditionally committed to restoring Law and Order. We will continue to track down, unearth, and recover every single piece of illegal firearm across the length and breadth of West Bengal. Criminal activities and Political Terrorism will be completely wiped out from our State. Peace, safety and Democracy will prevail. @AmitShah @HMOIndia DGP @WBPolice @BasirhatD
481
3,031
8,221
161,440
Mission মাদক! সালটা ২০২৩,২৬ জানুয়ারি। একটি গোপন সূত্রে খবর মেলে যে, আসামের দিমাপুর থেকে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে একটি গাড়ি দুর্গাপুরের দিকে রওনা দিয়েছে। খবর পাওয়া মাত্রই সাঁইথিয়া থানার সাব- ইন্সপেক্টর পলাশ কুমার দত্ত অত্যন্ত তৎপরতার সাথে গাড়িটিকে আটক করেন এবং তৎক্ষণাৎ সাঁইথিয়া থানায় একটি মামলা রুজু করেন। মামলার তদন্তভার গ্রহণ করেন ওই থানার সাব-ইন্সপেক্টর আবু আখের। তিনি ঘটনাটি খতিয়ে দেখে যথাযোগ্য তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে নিখুঁত চার্জশীট দাখিল করেন। সম্প্রতি এই মামলার রায়ে মহামান্য আদালত অভিযুক্ত— আসিকুল ইসলাম, গুরবিন্দার সিং, চন্দনদীপ সিং এবং সেখ তাজিউদ্দিনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানা সহ ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @BirbhumPolice
4
33
91
2,830
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। একটি একটি করে গাছ মিলেই গড়ে উঠবে সবুজে মোড়া এক সুন্দর পৃথিবী, যা আগামী প্রজন্মের জন্য নিশ্চিত করবে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ।
3
18
44
1,825
JENPAS (UG) - 2026, JEPBN - 2026 and JEMScN - 2026 Examinations conducted by WBJEEB are scheduled to be held on 07.06.2026. All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safe custody of the confidential documents of the examination and convenience of the candidates. For assistance :- State Control Room 91 91478 90146 and 91 91 478 901 45. West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
1
18
54
3,627
প্রতারণার ফাঁদ থেকে সাবধান! সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে অপরাধীরা। বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে নিজেদের পুলিশ, আইনজীবী, সরকারি ও রাজনৈতিক সংস্থার বা দলের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছে তারা। তারপর জানতে চাইছে— আপনার নামে কোনো থানায় মামলা বা অভিযোগ আছে কিনা! এরপর সেই আইনি ঝামেলাটি তাড়াতাড়ি  মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে UPI, ব্যাঙ্ক ট্রান্সফার বা অন্যান্য অনলাইন মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করছে। মনে রাখবেন ফোনে কোনো আইনি রফা হয় না! কোনো থানা বা আদালত ফোনে টাকা নিয়ে কোনো মামলা নিষ্পত্তি করে না। এই ধরনের ফোনকল, মেসেজ বা টাকা চাওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়ো এবং বেআইনি। এই ধরণের ফোন আসলে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। কোনো অবস্থাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। প্রয়োজনে কলের নম্বর, কল রেকর্ডিং এবং স্ক্রিনশট রাখুন। নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন। এছাড়াও হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করে অভিযোগ জানাতে পারেন। মনে রাখবেন একটা ছোট ভুল আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন। @MedinipurSp
5
43
87
4,336
বধূ নির্যাতনে সাজা ঘোষণা মুর্শিদাবাদ পুলিশ জেলার খরগ্রাম থানার পুনিয়া এলাকার ঘটনা। বাবু দাস বিয়ে করে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। বিয়েতে সাধ্যমত পণের সামগ্রী দিয়ে মেয়েকে বিয়ে দেন অসহায় বাবা। তবুও, সংসার শুরুর কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। স্বামী, শ্বশুর, শাশুড়ি– কেউ বাদ দিত না নির্যাতন। অশান্তি আর অত্যাচারে জটিল হয়ে ওঠে দাম্পত্য। এমনই একদিন, ঝামেলার পর, শশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় মেয়েটি। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যান তিনি। এরপর, মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় খড়গ্রাম থানায়। তদন্তভার বর্তায় যথাক্রমে দুই তৎকালীন সাব-ইন্সপেক্টর, বর্তমানে ইনস্পেক্টর, বাবিন মুখার্জী ও তন্ময় ভক্তের উপর। তাঁদের তত্ত্বাবধানে অভিযুক্ত বাবু দাস, ভানু দাস ও সাগর দাসকে গ্রেফতার করে পুলিশ। সবশেষে, মামলার অন্তিম তদন্তকারী অফিসার, তৎকালীন সাব-ইন্সপেক্টর, পার্থ সারথী দে তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর সম্প্রতি মহামান্য আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বাবু দাস ও ভানু দাসকে ১০ বছরের কারাদণ্ড সহ প্রত্যেককে ১০,০০০/- টাকা জরিমানার আদেশ দিয়েছেন। পাশাপাশি, অন্য আর এক অভিযুক্ত সাগর দাসকে ৩ বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশও দিয়েছেন আদালত। @SPMurshidabad
6
34
68
2,884
নাবালিকাকে যৌন নির্যাতন: যাবজ্জীবন কারাবাস দোষীদের ২০২১ সালের ২৪ এপ্রিল। বিয়ে বাড়ির অনুষ্ঠানের মধ্যে নাবালিকাকে বিভিন্ন কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় মানব রায় ও বিশ্বদেব রায় নামের দুই অভিযুক্ত। ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশের অন্তর্গত ময়নাগুড়ি থানার। বিষয়টি পরিবারের নজরে আসা মাত্রই ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর মনিভূষণ রায় তৎক্ষণাৎ তদন্তে নেমে গ্রেফতার করেন অভিযুক্তদের। এরপর সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে অভিযুক্তদের বিরুদ্ধে দাখিল করেন চার্জশীট। মামলার রায় ঘোষণা হয়েছে সদ্য। মহামান্য আদালত দুই অভিযুক্তকেই ৩০,০০০/- টাকা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। যদিও কোনও ক্ষতিপূরণই যথার্থ নয়, তবু, মহামান্য আদালত মানবিক দিক বিবেচনা করে নাবালিকার পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। যৌন নির্যাতনের মত এহেন ঘৃণ্য কাজের যথাযোগ্য শাস্তি পেয়েছে অভিযুক্তেরা। @JPG_Police
5
27
54
2,630
সদ্যজাত সন্তানকে হত্যা— যাবজ্জীবন কারাদণ্ড বাবা-মায়ের! হুগলী গ্রামীণ জেলা পুলিশের পাণ্ডয়া থানার বৈঞ্চি গ্রাম। সেখানেই বয়ে চলেছে মারি খাল। ওই খালের জলেই হঠাৎ একদিন একটা শিশুর মৃতদেহ ভাসতে দেখে এলাকার কিছু মানুষজন। ২৪ ডিসেম্বর, ২০২০ সালের ঘটনা। সঙ্গে-সঙ্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে। এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পাণ্ডুয়া থানায় মামলা দায়ের হয়। তদন্তের দায়িত্ব পান ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার। তদন্তে নেমে তিনি স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানতে পারেন যে, পূর্ণিমা টুডু নামের এক মহিলা বেশ কিছু মাস ধরেই গর্ভবতী ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁর সন্তান হওয়ার কোনো খোঁজখবর পাওয়া যায় নি। ফলে সন্দেহের প্রথম তীর গিয়ে পড়ে ওই মহিলার উপরেই। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই উঠে আসে এক নৃশংস সত্য! স্বামী নারায়ণ টুডু ও স্ত্রী পূর্ণিমা টুডু দু'জনে মিলে খুন করেছে তাদের সদ্য পৃথিবীতে আসা বাচ্চাটিকে! তারপর প্রমাণ লোকাতে তাকে ফেলে দিয়ে এসেছে খালের জলে। অতটুকু ওই বাচ্চাটির অপরাধ? সে মেয়ে! তদন্তকারী অফিসার সমস্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে সম্পূর্ণ তদন্ত শেষে জমা করেন চার্জশীট। সম্প্রতি এই মামলার রায় বেরিয়েছে। মহামান্য আদালত অপরাধী দম্পতিকে ১০,০০০/- টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ভাবা যায়! শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে একরত্তি একটা শিশুকে মেরে ফেলেছে তার বাবা-মা। ফলাফল? যাবজ্জীবন শ্রীঘরবাস! সমাজে এইরূপ জঘন্য অপরাধের পরিণতির নিদর্শন স্বরূপ একেবারে উপযুক্ত শাস্তি পেয়েছে দোষীরা। @HglyRuralPolice
3
25
52
2,393
From Challengers to Champions!
23
431
5,084
29,194
সাইবার-জালিয়াতির প্রচুর টাকা ফেরত প্রতারিত মানুষের কাছে। সারা রাজ্য জুড়েই চলছে সাইবার-প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান। প্রায়ই প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার-সতর্কতার অভাবে। জালিয়াতদের ফাঁদে পড়ে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে নিরন্তর। গত কয়েক দিনে প্রচুর টাকা এভাবেই রাজ্য পুলিশ ফিরিয়ে দিয়েছে প্রতারিতদের কাছে। ভাগ করে নিলাম, কিছু ছবি। বিনীত অনুরোধ, সতর্ক থাকুন। অচেনা লিঙ্ক বা মেসেজে সাড়া দেবেন না। আপনার পরিশ্রমের টাকা যেন প্রতারকরা হাতিয়ে না নিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। #WBP #cybersecurity
11
32
69
3,210
The Online Common Entrance Examination for Recruitment in Indian Army is scheduled to be held from 01.06.2026 to 12.06.2026 . All necessary security and traffic arrangements have been made by West Bengal Police to ensure the safety and convenience of the candidates. For assistance :- State Control Room 91 91478 90146 and 91 91 478 901 45. West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
23
103
6,791
পারিবারিক অশান্তির জেরে ছেলেকে খুন: যাবজ্জীবন কারাদণ্ড বাবার ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি। বামনগোলা থানার খিরিপাড়া গ্রামের ঘটনা। এক সামান্য বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় বাবা ছেলের মধ্যে, ক্রমশ বচসা বাড়লে উত্তপ্ত হয়ে নিজের ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্ত রিন্টু মুর্মু। গুরুতর আহত অবস্থায় মাইকেল মুর্মুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনার ভিত্তিতে মৃত মাইকেলের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বামনগোলা থানায় একটি মামলা রুজু হয়। ওই থানার অফিসার সাব-ইন্সপেক্টর শেরিং শেরপার তদন্তে শীঘ্রই গ্রেফতার হয় অভিযুক্ত, তদন্ত শেষে জমা দেওয়া হয় চার্জশীট। সদ্য এই মামলার রায় বেরিয়েছে। সামান্য বিবাদের জেরে নিজের ছেলেকে হত্যা করার মতো এই ঘৃণ্য কাজের জন্য মহামান্য আদালত অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানা-সহ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। @malda_police
1
31
69
3,561
The Written examination (computer based test) for Open Market Recruitment conducted by Indian Railway Finance Corporation Limited will be held on 31.05.26. The Venue is Block DN, plot 54 & 55, Sector V, Bidhannagar. All necessary security and traffic arrangements have been made by Bidhannagar Police to ensure the safety and convenience of the candidates. Anyone requiring any kind of assistance may contact the Bidhannagar Control number 03323358788 / 919147889470 and West Bengal Police Control Room at 91 91478 90146. West Bengal Police wishes all the candidates the very best for their examinations.
7
55
272
16,342