⚠️ মিডিয়া গ্রুপের বড়সড় কেলেঙ্কারি ফাঁস ⚠️
মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে রাইভ্যাল ক্লাবের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির উপস্থিতি ধরা পড়েছে যা এক চরম উদ্বেগজনক ঘটনা।
আমাদের আল্ট্রাস এবং বিভিন্ন ফ্যান ক্লাবের প্রতিনিধি সদস্যরা তৎপরতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ্যে আনেন, এবং ধরা পড়ে গিয়ে রাইভাল ক্লাবের সাথে যুক্ত সেই মানুষজনকে গ্রুপ থেকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয়।
ভাবুন একবার! আমাদের দলের কি ট্রান্সফার টার্গেট, কে আসতে পারে, কি হতে পারে ইত্যাদি মিডিয়া রিলেটেড সমস্ত খবর এতদিন ধরে সবার আগে চলে যেত রাইভ্যাল ক্লাবের লোকেদের কাছে। যারা ধরা পড়েছেন তাদের মধ্যে একজনের ইউটিউব চ্যানেলে কিভাবে দিনরাত মোহনবাগানকে অসম্মান করা হয় সেটা সবাই জানেন এবং দেখেছেন। সেইরকম একটা মানুষের কাছেও চলে আসতো মোহনবাগানের মিডিয়া রিলেটেড ভিতরের খবর।এটা ক্লাবের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু না।i
প্রমাণস্বরূপ স্ক্রিনশটও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরাও দিলাম সেই স্ক্রিনশট।এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত অবিলম্বে তাদের অপসারণের ডাক দিচ্ছে মোহনবাগান সমর্থকেরা। ম্যানেজমেন্টকে অনুরোধ তাদের চিহ্নিত করুন এবং আনাদের মাতৃসম ক্লাব থেকে বার করুন। নাহলে এরা ঘুণপোকার মত ভেতর থেকে সব নষ্ট করে দেবে।